আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || পুর নিগমের নির্বাচনকে কেন্দ্র করে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার পুর নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর তিনি রাজ্যের সমস্ত ভোটারের কাছে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটদানের আহ্বান জানান।
ভোটদান শেষে মুখ্যমন্ত্রী বলেন, আজ পুর নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলাম। গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত রয়েছে জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্যে। তাই সকল ভোটারের কাছে তাঁর আহ্বান, উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ও নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।
তিনি আরও বলেন, প্রত্যেকটি ভোট গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। পাশাপাশি পুর ও নগর এলাকার উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারণেও প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গণতন্ত্রের এই উৎসবে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন মুখ্যমন্ত্রী।
