নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ।। ১২ই অক্টোবর আন্তর্জাতিক বিপর্যয় ঝুকি প্রশমন দিবস উপলক্ষে রাজধানীতে এক সুদৃশ্য র্যালী সংগঠিত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় বিষয়ে মানুষকে সচেতন করতে রাজ্যের রাজস্ব দপ্তরের উদ্যোগে সোমবার উমাকান্ত একাডেমি স্কুল মাঠ থেকে এই র্যালী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার উমাকান্ত একাডেমি মাঠে এসে শেষ হয়। এই র্যালীতে অগ্নিনির্বাপক দপ্তর, রাজস্ব দপ্তর, রেড ক্রশ সোসাইটি (ত্রিপুরা রাজ্য শাখা), 01 BN NDRF, সিভিল ডিফেন্স এবং NSS অংশ নেয়।
