নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী ।। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঃ সৈয়দ মোয়াজ্জেম আলী শুক্রবার সন্ধ্যায় মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। উনার সাথে বাংলাদেশের আরও ৪জন প্রতিনিধি উপস্থিত ছিল। সাক্ষাৎকারকালে রাজ্যের মুখ্যসচিব যশপাল সিংও উপস্থিত ছিলেন। মূখ্যমন্ত্রী বাংলাদেশের হাই কমিশনার মঃ সৈয়দ মোয়াজ্জেম আলীর হাতে স্মারক উপহার তুলে দেন, বাংলাদেশের হাই কমিশনারও মূখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে স্মারক উপহার তুলে দেন।
