গোপাল সিং, খোয়াই, ২৮ ফেব্রুয়ারী ৷৷ আগামী ৩ মার্চ, ২০১৮ গোটা রাজ্যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। সেই সাথে খোয়াই জেলার ৬টি বিধানসভা কেন্দ্রেরও ফল ঘোষণা হবে। খোয়াই জেলা নির্বাচন আধিকারিক ডঃ সন্দীপ এন মাহাত্বে জানান, জেলার খোয়াই মহকুমার ৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে খোয়াই মহকুমা শাসকের অফিসে এবং তেলিয়ামুড়া মহকুমার ৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিসে। গণদেবতার রায় ই ভি এম বন্দি। এই ই ভি এম অতন্ত্র প্রহরায় রয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। তাছাড়া ভোট গণনার দিন থ্রী টায়ার নিরাপত্তা ব্যবস্থা করা হবে। খোয়াই জেলার ৬টি আসনে ৯২ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে খোয়াই জেলা নির্বাচন দপ্তর বদ্বপরিকর।ই ভি এম বন্দি গণদেবতার রায়, অতন্ত্র প্রহরায় নিরাপত্তা বাহিনী
গোপাল সিং, খোয়াই, ২৮ ফেব্রুয়ারী ৷৷ আগামী ৩ মার্চ, ২০১৮ গোটা রাজ্যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। সেই সাথে খোয়াই জেলার ৬টি বিধানসভা কেন্দ্রেরও ফল ঘোষণা হবে। খোয়াই জেলা নির্বাচন আধিকারিক ডঃ সন্দীপ এন মাহাত্বে জানান, জেলার খোয়াই মহকুমার ৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে খোয়াই মহকুমা শাসকের অফিসে এবং তেলিয়ামুড়া মহকুমার ৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিসে। গণদেবতার রায় ই ভি এম বন্দি। এই ই ভি এম অতন্ত্র প্রহরায় রয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। তাছাড়া ভোট গণনার দিন থ্রী টায়ার নিরাপত্তা ব্যবস্থা করা হবে। খোয়াই জেলার ৬টি আসনে ৯২ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে খোয়াই জেলা নির্বাচন দপ্তর বদ্বপরিকর।