ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন ভাবি মুখ্যমন্ত্রী

biplabআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ ৷৷ সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিপুল জয়ী হয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। পাশাপাশি রাজ্যের মূখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর রাজ্যপালের কাছে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান তিনি। রাজ্যকে বিকাশের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার বিকেলে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভাবি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন স্ত্রী নীতি দেব। এদিন উদয়পু্রে মায়ের পুজো করে আশীর্বাদ নেন তিনি।
এদিন খয়েরপুরস্থিত চৌদ্দ দেবতা মন্দিরেও পূজো দেন রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*