আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির অপরুপ সাজেকে রঙ্গিন মোহময় করে তুলে ফাগুনের উৎসব। বসন্তেরই চিরন্তন এক উৎসব হচ্ছে ‘বসন্ত উৎসব’। এই বসন্ত উৎসবের অঙ্গ হিসেবে আগরতলায় কচিকাঁচাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ‘বসন্ত উৎসব ২০১৮’। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে ‘রবিসুধা’ আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভি সি অরুণোদয় সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য, মানস দেব বর্মণ, হীরা দে প্রমুখ। অনুষ্ঠানে সমীর কান্তি দাশ স্মৃতি পুরস্কার ২০১৮ প্রদান করা হয় হীরা দেকে। অনুষ্ঠানে রবিসুধা সহ অন্যান্য সংস্থার শিশু শিল্পীরা বসন্তের আগমনে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।রবিসুধার উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির অপরুপ সাজেকে রঙ্গিন মোহময় করে তুলে ফাগুনের উৎসব। বসন্তেরই চিরন্তন এক উৎসব হচ্ছে ‘বসন্ত উৎসব’। এই বসন্ত উৎসবের অঙ্গ হিসেবে আগরতলায় কচিকাঁচাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ‘বসন্ত উৎসব ২০১৮’। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে ‘রবিসুধা’ আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভি সি অরুণোদয় সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য, মানস দেব বর্মণ, হীরা দে প্রমুখ। অনুষ্ঠানে সমীর কান্তি দাশ স্মৃতি পুরস্কার ২০১৮ প্রদান করা হয় হীরা দেকে। অনুষ্ঠানে রবিসুধা সহ অন্যান্য সংস্থার শিশু শিল্পীরা বসন্তের আগমনে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।