ভোট কেন্দ্রে রওয়ানা দিতে মহিলা ভোট কর্মীদের ব্যস্ততার ছবি

mhসাগর দেব, তেলিয়ামুড়া, ২২ এপ্রিল ৷৷ মঙ্গলবার (২৩শে এপ্রিল) দ্বিতীয় পর্বে রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব। সকাল ৭টা থেকেই শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫তা পর্যন্ত। ভোটকে কেন্দ্র করে রাজ্যে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া মহকুমার ৩টি বিধানসভা কেন্দ্রের ভোটের কাজে নিযুক্ত কর্মীরা বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে রওয়ানা দিতে শুরু করেছেন। এদিন মহিলা ভোট কর্মীদেরও নিজ নিজ গন্তব্যস্থলে রওয়ানা দিতে দেখা গেছে ব্যস্ততার ছবি। তেলিয়ামুড়া মহকুমার নির্বাচনী কাজে রাখা হয়েছে ৩টি মহিলা পরিচালিত দল। জানা যায়, তেলিয়ামুড়া মহকুমায় মোট ভোটার রয়েছে ১,২০,৭৬২ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৬০টি। এর মধ্যে ৩৭টি স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র। সভুলি ভোট কেন্দ্রেই থাকবে ১০০ শতাংশ সি সি টি ভি’র ব্যবস্থা বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*