‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন রাহুল গান্ধী

rahজাতীয় ডেস্ক, ২২ এপ্রিল ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার এক ট্যুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ‘নির্বাচনী সভা করার সময়ে উত্তেজনার বশে ওই মন্তব্য করেছিলাম। বিরোধীরা আমার ওই মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। গোটা বিষয়টির জন্য আমি দুঃখিত।‘
উল্লেখ্য, রাহুল গান্ধী একটি সভায় মন্তব্য করেন, ‘এতদিনে সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে চৌকিদার চোর হ্যায়। বহুদিন ধরে একথা আমি বলে আসছিলাম।’ রাহুলের ওই মন্তব্যের পরই আদালত অবমানার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। এনিয়ে রাহুলের কাছ থেকে লিখিত জবাব তলব করে শীর্ষ আদালত। সোমবার তারই জবাব দিলেন রাহুল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*