আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ এপ্রিল ৷৷ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার উদ্যোগে জোলাইবাড়ির পশ্চিম পিলাক ঠাকুরাইন টিলায় অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান ‘স্বচ্ছতা পকোড়া’। বুধবার সকাল ১১টায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই স্বচ্ছ ভারত অভিযানের পাশাপাশি ঠাকুরাইনটিলা বাজারে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এর কক্ষে ঐ এলাকার ছাত্র-ছাত্রী ও লোকজনদের নিয়ে বসেআঁক প্রতিযোগিতা ও নাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়। পশ্চিম পিলাকের প্রধান তমাল বৈদ্য জানান, প্রতিযোগিতায় সকল অংগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়েছে। তিনি জানান, এই স্বচ্ছভারতের মধ্য দিয়ে পশ্চিম পিলাকের বিভিন্ন প্রদর্শনীস্থান গুলি ভারতের মধ্যে সুন্দরতম ও স্বচ্ছতা হিসাবে গড়ে তোলা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপঙ্কর মজুমদার (সি এ), বসন্ত ভট্ট, তমাল বৈদ্য প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*