আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ শাসকদলের শরিক দল আই পি এফ টি’র পথ অবরোধ ঘিরে গন্ডাছড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জানা যায়, শাসকদল বিজেপি’র উপর সন্ত্রাসের অভিযোগ এনে বুধবার থেকে পথ অবরোধে বসে আই পি এফ টি। বৃহস্পতিবারও গন্ডাছড়ার ৪টি জায়গাতে আই পি এফ টি’র পথ অবরোধ চলেছে বলে জানা যায়।