জাতীয় ডেস্ক, পশ্চিমবঙ্গ, ১৮ মার্চ ৷। গোটা বিশ্বেই এখন মহামারী করোনা ভাইরাসে আতঙ্কিত মানুষ। চীনের পর ইরান এবং ইতালি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভাইরাসে। ভারতের ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করেছে করোনা। এখনো পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে বলে জানা যায়। এখনো পর্যন্ত ভারতে ৩ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। সবথেকে বেশি মহারাষ্ট্রে এই ভাইরাসের প্রকোপ দেখা গেছে।গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গেও করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত বুধবার পশ্চিমবঙ্গে পাওয়া গেল প্রথম করোনা আক্রান্ত এক যুবক। জানা যায়, গত ১৫ই মার্চ ইংল্যা থেকে এক যুবক পশ্চিমবঙ্গে ফিরেছেন। এরপর নমুনা সংগ্রহ করেই পাঠানো হয়েছিল বেলেঘাটা আইডিতে। রিপোর্ট সামনে আসতেই ধরা পড়েছে করোনাভাইরাস। আপাতত তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
