আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || গোটা বিশ্বে মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। ভারতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকলেও ত্রিপুরা রাজ্যে এখনও আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্যেও বিশেষ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আগামী ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের সকল সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। ১৫ই এপ্রিল পর্যন্ত রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এবার করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্যে বন্ধ করা হল বায়োমেট্রিক এটেন্ডেন্স পরিষেবা। বুধবার রাজ্যের বেশকিছু অফিস, কলেজ সহ বিশ্ববিদ্যালয়ে কামচারীদের বায়োমেট্রিক এটেন্ডেন্স পরিষেবা বন্ধ করা হয়েছে।
