আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷। রাজ্যে করোনা আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা সাংবাদিক সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, স্থগিত হওয়া পরীক্ষাগুলি পড়ে দিনক্ষণ পর্যালোচনা করে জানিয়ে দেওয়া হবে।উল্লেখ্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের মাধ্যমিক (পুরাতন সিলেবাস), উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা থিওলজি’র পরীক্ষা ৩১শে মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
