আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷। বরাবরই কোয়াটিলি এডুকেশানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে উৎসর্গ করেছে রাজ্যের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অব সায়েন্স। ‘জনতা কারফু’র সমর্থনে শনিবার শ্রমিকদের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করে ‘স্কুল অব সায়েন্স’। এদিন রাজধানীর বটতলা বাজার ও জিবি বাজারে এই কর্মসূচী পালন করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক আশিষ সাহা এবং স্কুল অব সায়েন্স’র অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ।