‘জনতা কার্ফু’ চলাকালিন বিপুল পরিমানে দেশি মদ উদ্ধার বাইখোড়ায়

000বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ মার্চ ৷। সমগ্র দেশ জুড়ে করুনা ভাইরাস দমনে প্রধানমন্ত্রী ‘জনতা কার্ফু’ এর ডাক দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই ডাকে সকলে ব্যাপকহারে সারা দিয়েছে। কিন্তু শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসী এডিসি ভিলেছে এর বেতিক্রমী চিত্র লক্ষ্য করা যায়। এই নির্দেশকে অমান্য করেচ বেআইনি ভাবে এই বাজারে লোকজন অন্যান্য দিনের ন্যায় মদ বিক্রি ও পান করায় বেস্ত। এই খবর পেয়ে বাইখোড়া থানার ওসি রাজীব সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অধিকাংশ লোকজন পালিয়ে যায়। এরমধ্যে ৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে দেশি মদ উদ্ধার করে মদগুলি বাজেয়াপ্ত করে নষ্ট করে দেয়। এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানান বাইখোড়া থানার ওসি রাজীব সাহা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*