ঘন্টা, কাসর, শঙ্খধ্বনি ও হাততালির রোল গোটা শহরে, জনতার ধন্যবাদ জ্ঞাপন

ETtqDX9UcAEB-PVআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷। ঘড়ির কাটা ৫টা বাজতেই দিকে দিকে উঠল, ঘন্টা ধ্বনি ও হাততালির রোল। কেউ কেউ বাজালেন ঘন্টা, কাসর, থালা আবার শঙ্খও। বাড়ি থেকে বাইরে বেড়িয়ে আবার কেউ ঘরে বসেই মোদীজিকে সমর্থন জানিয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী পরিষেবা প্রাদন করা ব্যক্তিদের। রবিবার দিন সমগ্র ভারত জুড়ে পালিত হচ্ছে জনতা কার্ফু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করেছিলেন হাততালি দিয়ে, ঘন্টা বাজিয়ে বা থালা বাজিয়ে জরুরীকালিন পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের অভিন্দন জানাতে। প্রধানমন্ত্রীর আহ্বানে সমর্থন করে এদিন গোটা দেশের সাথে রাজ্যেও সকলেই অভিনন্দন জানালেন তাদের। পাশাপাশি এদিন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও শঙ্খধ্বনিতে জরুরী পরিষেবা প্রাদন করা ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন। 
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*