আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর || রাজ্যে প্রায় প্রতিদিনই খবরের কাগজে নারী নির্যাতন, ধর্ষণ সহ নানা অপরাধের খবর প্রকাশিত হচ্ছে। আর সেই অপরাধ মুক্ত, সুন্দর সুস্থ্য সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে বাড়ি বাড়ি সচেতনতা মূলক প্রচারাভিযান চালাচ্ছে রাজ্যের কয়েকজন উদ্যমী যুবক যুবতী। এরা হলেন অনুপম, সায়ন, প্রীতম, অলক, রিষা এবং সুস্মিতা। এই প্রচারাভিযান সম্পর্কে বলতে গিয়ে অনুপমদের বক্তব্য হল – সেই নেতিবাচক ঘটনাগুলো রুখতে তাদের ধারাবাহিক প্রয়াস চলবে। অনুপম সাহা, অপরাধ মুক্ত সুন্দর সুস্থ্য রূপসী ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের সকল অংশের উদ্যমী যুবক সমাজকে এই সচেতনতা বৃদ্ধির কর্মকান্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
