বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই কাপড় দোকান

IMG_20201218_224338বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ ডিসেম্বর || বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো একটি কাপড় দোকান। জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৩ টায় শান্তির বাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটের লিটন দাসের কাপড় দোকানে হঠাৎ করে অগ্নি সংযোগ ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে পাশ্ববর্তী এলাকার লোকজনেরা ছুটে এসে খবর দেয় শান্তির বাজার দমকল বাহিনীকে ও দোকানের মালিককে। ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এই বিষয়ে দোকানের মালিক লিটন দাস জানান, তিনি ঘটনার খবর পেয়ে আনুমানিক ৩টা ৫০ মিনিট নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান দমকল বাহীনির কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রনে আনার পর দেখতে পান উনার দোকান পুরে ছাই হয়ে গেছে। এই অগ্নিকান্ডে ২০ থেকে ২৫ লক্ষটাকা ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক। বিদ্যুতের শর্ট শার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারনা করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*