আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ নভেম্বর || ১২ দফা দাবির ভিত্তিতে সোনামুড়া রাজপথ কাঁপিয়ে যুবকদের জামায়েত সংগঠিত করা হয় সোনামুড়া রবীন্দ্রনাথ চৌহমনীতে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন DYFI’র বিভাগীয় সম্পাদক নিত্যানন্দ বর্মন, DYFI’র রাজ্য কমিটির সম্পাদক নবারুন দে, TSU সম্পাদক খরা ত্রিপুরা, SFI এর বিভাগীয় সম্পাদক কাওছার আহমেদ সহ অন্যান্যরা। এদিন সোনামুড়া মহকুমার শাসকের নিকট ১২ দফা দাবি তুলে ধরেন তারা। সোনামুড়া মহকুমার শাসক সুব্রত মজুমদার অনুপস্থিত থাকায়, এই ডেপুটেশনের স্মারকলিপি তুলে দেন সোনামুড়া অতিরক্ত মহকুমা শাসক রতন ভৌমিকের হাতে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে –
১) সরকারের সমস্ত শূন্য পদ দ্রুত পূরণ করতে হবে। আউট সাের্সিং’র মাধ্যমে নিয়ােগ বন্ধ করতে হবে।
২) বছরে ৩ লক্ষ টাকার কম উপার্জনের প্রতিটি পরিবারকে মাসিক ৭৫০০ টাকা করে প্রদান করতে হবে।
৩) MGMREGA’র মাধ্যমে বছরে ২০০ দিনের কাজ ও ৩৪০ টাকা মজুরি গ্রদান সুনিশ্চিত করতে হবে।
৪) এ ডি সি এলাকার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘােষণা করতে হবে।
৫) মাসিক ৫০০০ টাকা করে বেকার ভাতা চালু করতে হবে।
৬) দুর্নীতি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে নির্বাচনের পূর্বে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি দ্রুত রূপায়ণ করতে হবে।
৭) কোন অজুহাতে সামাজিক ভাতা বাতিল করা যাবে না। সামাজিক ভাভা ২০০০ টাকা করতে হবে।
৮) মেলাঘরে মহকুমা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দিতে হবে। মহকুমা হাসপাতালে চক্ষু বিভাগের কাজ দ্রুত শেষ করে চক্ষু বিভাগ চালু করতে হবে। বক্সনগর কমিউনিটি হেলথ সেন্টার চালু করে চিকিৎসক দিতে হবে।
৯) মহকুমা উপজাতি ও অউপজাতি এলাকায় পানীয় জলের সুব্যবস্থা করতে হবে। বিকল হওয়া পানীয় ও Source গুলি মেরামত করতে হবে। শ্ৰীমন্তপুরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি অবিলম্বে চালু করতে হবে ।
১০) মহাকুমা উপজাতি ও অউপজাতি এলাকার চলাচল ও যােগাযােগের অনুপযােগী দীর্ঘদিন যাবৎ রাস্তা হয়ে আছে। সেই রাস্তাগুলি অতিদ্রুত সংস্কার করতে হবে। মােহনভােগ বাজার থেকে মেলাঘর AOC পর্যন্ত রাস্তাটির কাজ দ্রুত করতে হবে।
১১) কৃষি কাজের স্বার্থে নষ্ট হওয়া LI মেশিনগুলি দ্রুত মেরামত করে জলসৈচের ব্যবস্থা করতে হবে। কুলুবাড়ীতে নতুন LI করতে হবে।
১২) বক্সনগরে ফায়ার সার্ভিস স্টেশন করতে হবে।
