আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ নভেম্বর || স্বামী-স্ত্রীর পারিবারিক ঝগড়ায় স্ত্রী বাবার বাড়িতে জানালে প্রচুর লোকজন এসে রক্তাক্ত করলো স্বামীর বাড়ির মানুষকে। ঘটনায় আহত ৬ জন। জানা যায়, পারিবারিক ঝগড়া বহুদিন ধরে, স্বামী স্ত্রীর উপর অত্যাচার দীর্ঘদিন ধরে। তাই স্ত্রী স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতে জানালে প্রচুর লোকজন এসে দা, লাঠি দিয়ে রক্তাক্ত করলো স্বামীর বাড়ির স্বামী সহ আরো ৫ জনকে। দুপক্ষের মোট ৬ জন আহত হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মানিক্যনগর ১নং ওয়ার্ডের আব্দুল খালেকের পুত্র আতিকুল ইসলামের সঙ্গে কমলনগর অগিরাটিলা এলাকার আব্দুল হাসিম মিয়ার কন্যা আমেনা বেগমকে সামাজিক রীতিনীতি মেনে ৫ বছর আগে বিবাহ দেওয়া হয়। মোটামুটি ভালই ছিল আতিকুলের পরিবার। হঠাৎ স্বামী-স্ত্রীর মধ্যে পরিবারের বিভিন্ন কিছু নিয়ে ঝগড়া হয়। এই ঝগড়া দিন দিন বাড়তে থাকায় তুমুল আকার ধারণ করে। তখন স্ত্রী আমেনা সহ্য করতে না পেরে বাবার বাড়িতে ভাইদের কাছে স্বামীর বিরুদ্ধে বললে কমলনগর থেকে চারটি গাড়ি দিয়ে প্রায় ১০ থেকে ১৫ জন মানুষ ছুটে আসে।
জানা যায়, সাথে দা লাঠিসহ অস্ত্রশস্ত্র নিয়ে আসে এই ১৫ জন লোক। আতিকুলের বাড়িতে ঢুকে তারা এলো পাথারী দা, লাঠি দিয়ে কুপিয়ে আহত করেন। রক্তাক্ত হয় স্বামীর বাড়ির পাঁচজন এবং স্ত্রীর বাড়ির একজন লোক। স্বামীর আতিকুল ইসলামের বাড়ির আহত ৫ জনের মধ্যে তাজুল ইসলাম, খাতুন অজুফা খাতুন, পরিজা খাতুন এবং স্বামী আতিকুলকে গুরুতর অবস্থায় দেখে এই চারজনকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। অপরপক্ষে শামসু মিয়া গুরুতরভাবে আহত হয়। এদিকে এই ঘটনার স্ত্রী আমেনা বেগমের দুই ভাই মোবারক হোসেন ও ফারুক ইসলামকে কলম চৌড়া থানায় আটক করে রাখেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক রথিন্দ্র দেববর্মা ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেন।
