প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপীর জন্মজয়ন্তী উদযাপনের আয়োজন

IMG_20201218_224400বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ ডিসেম্বর || আগামী ২৫শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপীর জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপির সদস্যরা। এই উপলক্ষে শুক্রবার ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপির সভাপতি শ্যামলাল দেবনাথ জানান, আগামী ২৫শে ডিসেম্বর মন্ডলের বিভিন্ন মোর্চার উদ্দ্যোগে স্বচ্ছ ভারত অভিযান, রক্তদান শিবির ও শান্তির বাজার জেলা হাসপাতালে মমূর্ষ রুগিদের মধ্যে মিষ্টি ও ফল বিতরন করা হবে। এই সাংবাদিক সন্মেলনের পূর্বে মন্ডল কার্যালয়ে মন্ডলের সদস্যদের নিয়ে এক সাংগঠিক সভার আয়োজন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*