তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ আগস্ট || দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের উদ্বোধন হয় বুধবার দুপুর ১টা নাগাদ। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, তেলিয়ামুড়া পুরো পরিষদের পুরো পিতা রূপক সরকার, রাজ্য স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশীষ বসু, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, খোয়াই জেলার পুলিশ আধিকারিক ভানু পদ চক্রবর্তী সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে ব্লাড সেন্টারের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি ব্লাড সেন্টারটি পরিদর্শন করেন এবং হাসপাতালে রোগীদের সাথে খোলামেলা আলোচনা করেন। এই দিনে প্রায় ২৫ জন যুবক স্বেচ্ছায় এই নব গঠিত ব্লাড সেন্টারে এসে রক্তদান করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। হাসপাতালকে কিভাবে আধুনিকীকরণ করা যায় সেই ব্যাপারেও তিনি সবার সাথে আলোচনা করেন।
এদিন তেলিয়ামুড়া মহকুমার হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রীর চলে যান তেলিয়ামুড়া টাউন হলে। সেখানে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, হাসপাতালসহ সাব সেন্টার গুলি উন্নতি করনের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ও টি চালু করার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবেন। ওটি চালু করার ক্ষেত্রে কিছু অন্তরায় রয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালে অনেকগুলোই সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলি দূরীকরণের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*