বীরচন্দ্র শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলীয় কর্মসূচী হাতে নিলো বাম কর্মীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ সেপ্টেম্বর || ১৯৮৮ সালের ১২ই অক্টোবর বীরচন্দ্র এলাকায় ঘাতক বাহিনীর হাতে আক্রান্ত হয়ে শ্রীদাম পাল ও উনার দুইজন দেহরক্ষী সহ মোট ১৩ জন সিপিআই(এম)’র কর্মী শহীদ হন। সেই সময় থেকে সিপিআই(এম)’র উদ্দ্যোগে বীরচন্দ্রতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করার লক্ষ্যে গড়েতোলা হলো শহীদ মিনার। প্রত্যেক বছর যথাযথ মর্যাদার সহিত সিপিআই(এম)’র উদ্দ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। রাজ্যে পালাবদলের পর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান করতে পারেননি সিপিআই(এম)’র কর্মীরা। যার ফলে সম্পূর্ন শহীদ মিনার জঙ্গলে পরিপূর্ণ হয়ে পরে। আগামী ১২ই অক্টোবর শহিদদান দীবস পালন করার লক্ষ্যে বৃহস্পতিবার শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করলো সিপিআই(এম)’র ছাত্র যুব সংগঠের সদস্যরা। এদিনের পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে শহীদদের মাটিতে দাড়িয়ে আগামী ২৩শে বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) পরিচালিত সরকার গঠনের ডাক দিলো সিপিআই(এম)’র নেতৃত্ববৃন্দরা। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরতে গিয়ে সিপিআই(এম)’র নেতৃত্ব আশুতোষ দেবনাথ জানান, আগামী ১২ই অক্টোবর প্রত্যেকটি অঞ্চলে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হবে। পরবর্তী সময় সকাল ১১ ঘটিকায় বীরচন্দ্র শহীদ মিনারে মূল অনুষ্ঠান অনুষ্ঠীত করা হবে। এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সাংসদ তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌঁধুরী, বামফ্রন্টের আহবায়ক নারায়ন কর এবং বাদল চৌঁধুরী সুস্থ থাকলে আসবেন। শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানকে কেন্দ্র করে এক জমায়েতের আয়োজন করা হবে বলে জানান, সিপিআই(এম)’র নেতৃত্ব। এই কর্মসূচী পরিচালনায় নেতৃত্বদেন সিপিআই(এম)’র শান্তিরবাজার মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য আশুতোষ দেবনাথ, টি টি এ এ ডি সি’র প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যনা দপ্তরের মন্ত্রী পরিক্ষিত মুড়াসিং, সিপিআই(এম)’র নেতৃত্ব জহর দেবনাথ, বলরাম রিয়াং সহ সিপিআই(এম)’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*