বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ সেপ্টেম্বর || পিলাক এলাকায় উচ্ছাস সোসাইটি গড়ে উঠার পর থেকে নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। এরইমধ্যে শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার পিলাক বাজারে, জোলাইবাড়ী রেলষ্টেশনে ও রামরাই বাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছভারত অভিযান অনুষ্ঠীত করা হয়। স্বচ্ছভারত অভিযানের পাশাপাশি রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত রোগি ও স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত স্বাস্থ্য কর্মীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ কর হয়। অনুষ্ঠানের শুরুতে উচ্ছাস সোসাইটির অফিস প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীসময় এলাকার লোকজনদের নিয়ে সোসাইটির উদ্দ্যোগে স্বচ্ছতার উপর এক আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভা শেষে অনুষ্ঠীত হয় স্বচ্ছভারত অভিযান। উচ্ছাস সোসাইটির এই কর্মসূচীতে সাহায্যের হাত বাড়িয়ে দেন টি এস আর নবম বাহিনীর জোওয়ানরা।
