জনজীবনের একগুচ্ছ সমস্যা সমাধানের লক্ষ্যে বাম কর্মী সমর্থকদের মিছিল

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৯ সেপ্টেম্বর || আসন্ন ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচন সকল রাজনৈতিক দলের কাছেই এখন পাখির চোখ। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের বিপ্লব ভয় কাটিয়ে অবশেষে নিজেদের শক্তির জানান দিতে ময়দানে বাম কর্মী সমর্থকেরা।
উল্লেখ্য, দেশের সংবিধান রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ জনজীবনের জরুরি একগুচ্ছ সমস্যা সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই বাজার এলাকা থেকে তেলিয়ামুড়া বিভাগীয় ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির উদ্যোগে দলীয় বাম কর্মী সমর্থকদের নিয়ে এক মিছিল সংঘটিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, ২৭-কল্যাণপুর প্রমোদ নগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ আরও অন্যান্য বাম যুব নেতৃত্বরা।
নয়নপুর এলাকা থেকে শুরু করে চামপ্লাই বাজার এলাকা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় ও এক জনসভার আয়োজন করা হয়। তবে এই বাম কর্মী সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে গোটা এলাকায় যে কোন ধরনের অ-প্রীতিকর ঘটনা রুখতে শুরু থেকেই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী তৎসঙ্গে সি আর পি এফ বাহিনী মোতায়েন ছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*