বিএসএফ এর ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা, খোয়াই-কমলপুর সড়ক অবরোধ

গোপাল সিং, খোয়াই, ২৯ সেপ্টেম্বর || খোয়াই থানাধীন পশ্চিম সিঙ্গিছড়া গ্রামের জনসাধারনের অভিযোগ ভারত-বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়ার ওপারে তাদের যে কৃষি জমি রয়েছে সেখানে কৃষিকাজ করতে গিয়ে প্রায়শ:ই স্থানীয় কর্তব্যরত বিএসএফ কর্তৃক তাদের হেনস্থার স্বীকার হতে হয়। এছাড়া বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতিরও অভিযোগ তুললেন সীমান্ত লাগুয়া পশ্চিম সিঙ্গিছড়া গ্রামের সাধারন মানুষজন। গ্রামবাসীদের অভিযোগ, রাতের বেলা তো বটেই, প্রকাশ্য দিনের আলোতেই আকণ্ঠ মদ্যপাণ করে স্থানীয় বিএসএফ জওয়ানরা এবং সেই মদের নেশায় মানুষের সাথে দূর্ব্যবহার করেন। স্থানীয়দের আরও অভিযোগ বিএসএফ জওয়ানদের কর্তব্যে গাফিলতির জন্যই বাংলাদেশী চোরের দল সীমান্ত ডিঙিয়ে সহজেই গ্রামে প্রবেশ করে এবং প্রচুর বাড়ি-ঘরে হানা দিয়ে গবাদি পশু চুরি করে নিয়ে যায়। পাশাপাশি মানুষদের সর্বশান্ত করে স্বর্ণালঙ্কারও ছিনতাই করে নিয়ে যাচ্ছে বাংলাদেশী চোরেরা।
বৃহস্পতিবারও অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হয়। স্থানীয় এক বাড়িতে হানা দিয়ে দুটি গবাদি নিয়ে যায় বাংলাদেশী চোরেরা। ঘটনার খবর দেওয়া হয় বিএসএফ জওয়ানদের। কিন্তু খবর পেয়েও কোনো কার্যকরী ভূমিকা গ্রহন করেনি বিএসএফ জওয়ানরা। শেষে এলাকাবাসী নিজ উদ্যোগে গবাদি পশুগুলোর খোঁজ চালায় এবং সঠিক সন্ধানও পেয়ে যায়। কিন্তু তার কাঁটার বেড়ার ওপারে গিয়ে গবাদি পশুগুলো আনতে গেলে বিএসএফ ঐ গ্রামবাসীদের তার কাঁটার ওপারেই আটকে দেয়। এনিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তী সময় ক্ষুব্ধ গ্রামবাসীরা খোয়াই-কমলপুর সড়ক অবরোধে বসে। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ এবং মহকুমা প্রশাসন ঘটনাস্থলে ছুটে আসে। গবাদিপশুগুলিকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। যদিও এদিন কর্তব্যরত সাংবাদিকদেরও সংবাদ সংগ্রহে বাধা দেয় স্থানীয় বিএসএফ জওয়ানরা। এদিকে ২ ঘন্টা ধরে অবরোধ চলার ফলে নিত্যদিনের যাত্রীদের অসুবিধার সম্মুখিন হতে হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*