গোপাল সিং, খোয়াই, ২৯ সেপ্টেম্বর || খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন অনবদ্য পেট্রোল পাম্প থেকে একটি ৭ ফুট লম্বা ‘ব্ল্যাক মাম্বা’ নামে প্রজাতির বিষধর সাপের সন্ধান মিলতেই জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই সাপের বৈশিষ্ট্য হলো প্রবল বিষধর এবং এদের মুখগহৃবর থাকে কালো। এরা প্রচন্ড চঞ্চল প্রকৃতির হয় এবং এরা শরীরের ৯০ শতাংশ সোজা হয়ে অনেকটাই ওপরে উঠতে পারে। এদের আক্রমণ করার তীব্রতাও বেশী। বিষধর সাপের সন্ধান মিলতেই খবর দেওয়া হয় পশ্চিম গণকী নিবাসী যোগেশ সাহানিকে। তিনি সাপ ধরার বিশেষজ্ঞ বলে পরিচিত। বিগত ২৫ বছর যাবত রাজ্যের বিভিন্ন স্থানে তিনি সাপ ধরার কাজ করেছেন। এদিন এই ব্ল্যাক মাম্বা প্রজাতির সাপটিকে বাগে এনে লোকালয় থেকে নিয়ে গিয়ে সাপটিকে গভীর জঙ্গলে ছাড়ার জন্য তিনি নিয়ে যান। তবে ত্রিপুরা রাজ্যে এই প্রজাতির সাপ রয়েছে বলে জানান তিনি।
