সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর || ৩১শে অক্টোবর স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। মঙ্গলবার আগরতলার অরুন্ধতীনগরস্থিত পুলিশ গ্রাউন্ডে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। এদিন পুলিশ গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
এদিন মুখ্যমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন এই অনুষ্ঠানে পুলিশ, টিএসআর সহ বিভিন্ন বাহিনীর জোয়ানরা প্যারেড প্রদর্শন করেন। এই প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৪৯ সালের মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রায় ৫৬৫টি রাজন্য শাসিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। এই সু মহান কাজটি সম্ভব হয়েছিল সর্দার বল্লভ ভাই প্যাটেলের দৃঢ় মানসিকতা এবং বরিষ্ঠ পদক্ষেপের জন্য। তিনি বলেন, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একতা দিবস উদযাপন চালু করেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে। এর উদ্দেশ্য হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সম্মান জানানো। দেশের একতা ও অখন্ডতা রক্ষায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোই ছিল মূল লক্ষ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*