সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারী || সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনা সোমবার সকাল সাতটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্নে এলাকায়। যুবকের মৃত দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
প্রাথমিক তদন্তে মৃত যুবকের নাম অসীম দেববর্মা, পিতা বিশ্বজীৎ দেববর্মা, বাড়ী কল্যাণপুর থানাধীন বাহাদুর চৌধুরী পাড়া, উত্তর মহারানীপুর বলে জানা যায়।
বয়স ৩০ থেকে ৩৫ বছরের মত হবে বলেও অনুমান করছে পুলিশ। মৃত্যুর কারন এখনো জানাযায়নি। ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেওয়া হয় বলে জানান পুলিশ। তবে সাত সকালে তরতাজা এক যুবকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে লোকজনদের মুখে নানা প্রশ্নের চিহ্ন দানা বাঁধে।
