আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী || রবিবার রাজধানীর ৮নং টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হয় লাভার্থী সম্মেলন। এদিন ৮নং টাউন বড়দোয়ালী মন্ডল আয়োজিত লাভার্থী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায়, কোনরকম দলবাজি ছাড়াই রাজ্যের সকল অংশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা। এর ফলে দারুণ খুশি সাধারণ মানুষ। আগামী লোকসভা নির্বাচনে আরও বেশি সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লর হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
