জাতীয় সড়কের পাশে আবর্জনা ফেলার ফলে অসুবিধার সন্মুখিন স্থানীয় লোকজন সহ পথচারীদের

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুলাই || বাইখোড়া বাজারের আবর্জনা এনে জাতীয় সড়কের পাশে ফেলার ফলে অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে স্থানীয় লোকজনেরা। ঘটনার বিবরণে জানা যায়, বাইখোড়া বাজারে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পঁচা গলা সমস্ত প্রকারের আবর্জনা সংগ্রহ করে এনে বাইখোড়া বাজারের মোটর স্টেন্ডের পাশ্ববর্তী একটি ব্রীজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে এনে ফেলা হয়। প্রকাশ্য দিনের বেলায় এইভাবে পঁচাগলা আবর্জনা এনে ফেলার ফলে অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে এলাকার স্থানীয় লোকজনেরা। এলাকাবাসী এক ব্যাক্তিকে আবর্জনে ফেলতে দেখে কার আদেশে এইভাবে জাতীয় সড়কের পাশে আবর্জনা ফেলছে তা জানতে চাইলে ঐ ব্যক্তি প্রথম অবস্থায় জানান, মহকুমাশাসকের আদেশক্রমে আবর্জনাগুলো ফেলছে, পরবর্তী সময় লোকজনের চাপে পরে ঘটনার সত্যতা প্রকাশকরে। সে জানায়, স্থানীয় বাজার কমিটি ও নকুল নামে এক ব্যক্তির আদেশক্রমে এই আবর্জনাগুলি এখানে ফেলা হচ্ছে।এখন এলাকার স্থানীয় লোকজনেরা চাইছে দুর্গন্ধমুক্ত পরিবেশ গঠনে ও এলাকার লোকজনের সুবিধার্থে প্রসাশন যেন সঠিক পদক্ষেপ গ্রহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*