আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || ১৫ই আগস্ট ভারতের ৭৮’তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ৮-টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। সোমবার রাজধানীর বটতলা এলাকায় এই স্বচ্ছ ভারত অভিযানের শুরুতে মুখ্যমন্ত্রী বটতলা শিব মন্দিরে পুজো দিয়ে সাফাই অভিযান শুরু করেন।
এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ৭-রাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, হর ঘর তিরঙ্গা স্লোগানের মূল উদ্দেশ্য হচ্ছে যারা দেশের জন্য শহিদ হয়েছেন তাদেরকে সম্মান প্রদান করা। হর ঘর তিরঙ্গা মানে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা। ২০২২ সালের ন্যায় ২০২৩ সালেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। অনুরুপ ভাবে এই বছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
