রাজ্যের ৩৫টি ব্লকে একযোগে ভোট গণনা, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি’র জয়জয়কার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হয় সোমবার। এদিন সকাল থেকেই রাজ্যের ৩৫টি ব্লকে একযোগে ভোট গণনা শুরু হয়। এই ভোট গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ছিলো আঁটোসাটো।
এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১০নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী কামনা সরকার ৫৪২৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই আসনে বিরোধী দল সিপিআই(এম) ৫২৬টি, কংগ্রেস ৩৪৭টি এবং নোটাতে ভোট পড়েছে ৩১টি। এদিন জয়ী হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১০নং আসনে বিজেপি প্রার্থী কামনা সরকার বলেন, জনগণের আশীর্বাদে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। আগামীদিনে জনগণের স্বার্থে কাজ করবেন তিনি।
পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১১নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাস জয়ী হয়েছেন। উনার প্রাপ্ত ভোট ৯২৯০টি এবং বিরোধী দল সিপিআই(এম) ৫৬৮টি, কংগ্রেস ৩৮৪টি ভোট পেয়েছে।
এদিন জয়ী হয়ে ১১নং আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণজিৎ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই জয় জনগণের জয়। জনগণের আশীর্বাদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
উল্লেখ্য, নির্বাচনের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সিংহভাগ বিজেপি মনোনীত প্রার্থীরা। বিজেপি’র এই জয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চলছে বিজয় উল্লাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*