গোটা রাজ্যে পালিত হচ্ছে হর ঘর তেরোঙ্গা কর্মসূচি

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ আগস্ট || আগামী ১৫ই আগস্ট, ৭৮’তম ভারতের স্বাধীনতা দিবস। এই মহান দিনটিকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এবারো ‘হর ঘর তেরোঙ্গা’ এর ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও প্রায় প্রতিদিন চলছে হর ঘর তেরোঙ্গা কর্মসূচি।
১৩ই আগস্ট, মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় হর ঘর তেরোঙ্গা কর্মসূচি পালন করা হয়। হর ঘর তেরোঙ্গা কর্মসূচির মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গন্ডাছড়া মহকুমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস কর্মীদের উদ্যোগে। এদিন উক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ত্রিবর্ন রঞ্জিত জাতীয় পতাকা হাতে নিয়ে দেশ মাতৃকার শ্লোগান তুলে গন্ডাছড়া মহকুমা সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এনএসএস’র উদ্যোগে অনুষ্ঠিত মঙ্গলবারের এই তেরোঙ্গা র‍্যালীতে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা, এনএসএস’র প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ, বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ডিগ্রী কলেজের প্রিন্সিপাল শ্রীমন্ত রায়, সমাজ সেবক বিকাশ চাকমা সহ অন্যান্যরা।
পরিশেষে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে জাতি জনজাতি সকল অংশের মানুষের প্রতি দেশের স্বাধীনতা এবং তেরোঙ্গার সম্মান রক্ষা করতে প্রতি ঘরে ঘরে ত্রিবর্ন রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং।
এদিন জিরানীয়া মহকুমা শাসকের উদ্যোগে খুমুলুং এর খুম্পুই একাডেমিতে হর ঘর তেরোঙ্গা কর্মসূচি পালন করা হয়। এদিন উক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা হাতে নিয়ে খুমুলুং এর বিভিন্ন পথ পরিক্রমা করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*