আম ও আনারস প্রদর্শনীতে জনসমাগম, উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || মঙ্গলবার থেকে আগরতলার চিলড্রেনস পার্ক প্রাঙ্গণে শুরু হলো নাবার্ড এন্ড ত্রিপুরা ফেস্টিভ্যাল ২০২৫। এই উপলক্ষে আয়োজিত ম্যাঙ্গো এন্ড পাইনাপেল এক্সিবিশন ও সেল কাউন্টারে ছিল কৃষিপণ্যের বিশাল সম্ভার ও ভিড়।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন নাবার্ডের উচ্চপদস্থ আধিকারিকরাও। উৎসবে অংশ নেন ভলান্টিয়ার ত্রিপুরা হেলথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
এই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের মাধ্যমে রাজ্যের কৃষকদের উৎপাদিত আম ও আনারসের ব্র্যান্ডিং এবং বিপণনের সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়।
উৎসব আগামী কয়েকদিন চলবে এবং সাধারণ মানুষের জন্য প্রতিদিন উন্মুক্ত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*