আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || মঙ্লবার দুপুর আনুমানিক ১টা নাগাদ শহরতলির বাঁধারঘাট মাতৃপল্লী এলাকার এগ্রিকালচার অফিস সংলগ্ন পুকুরে জলে ডুবে মৃত্যু হয়েছে তিন কিশোর-যুবকের। মৃতদের নাম ববি শুক্ল দাস (১৬), সুভম দেব (১৭) ও সুভজিৎ দে (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন বন্ধু একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিধায়িকা মীনা রাণী সরকার ও প্রশাসনের প্রতিনিধিরা। উদ্ধারকার্য চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা গভীর শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
