বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইন কার্যকরের দাবিতে টিএসএফ-এর বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আইন কার্যকর করার উদ্দেশ্যে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন (TSF)-এর উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হলো।
সোমবার শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করেন সংগঠনের ছাত্র-ছাত্রীরা। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বিক্ষোভকারীরা জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে রাজ্যের অর্থনীতি, কর্মসংস্থান ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ দাবি জানান, রাজ্যের স্বার্থরক্ষায় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের শনাক্ত করে অবিলম্বে বহিষ্কারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*