মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন মন্ত্রী টিংকু রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড-এর সহযোগিতায় সোমবার অনুষ্ঠিত হলো সেলাই মেশিন বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী টিংকু রায় সুবিধাভোগী মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন। তিনি জানান, এ ধরনের উদ্যোগ মহিলাদের স্বনির্ভরতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মসূচিতে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*