আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর || বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত দশমীঘাট এলাকার সর্ববৃহৎ প্রতিমা নিরঞ্জন স্থানের পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন তিনি এলাকার পরিকাঠামো, সুরক্ষা ব্যবস্থা ও জনসাধারণের সুবিধার্থে গৃহীত বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ড. শৈলেশ কুমার যাদব, পুর নিগম কমিশনার ডি. কে. চাকমা সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার কর্পোরেটরগণ।
প্রতিমা নিরঞ্জনের সময় যাতে ভিড় সামলানো যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেই দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন মেয়র। এদিনের পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
