উদয়পুরে গোমতী নদীতে তলিয়ে গেল আগরতলার ছাত্র অঙ্কিত দাস

গোপাল সিং, খোয়াই, ২২ সেপ্টেম্বর || উদয়পুরের গোমতী নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। আগরতলার ইন্দ্রনগর এলাকার বাসিন্দা অঙ্কিত দাস (ছাত্র) শনিবার সকালে পিসির বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন বলে আশঙ্কা। স্থানীয় সূত্রে জানা যায়, অঙ্কিত দাস শনিবার সকালে তিন বন্ধুর সঙ্গে গোমতী নদীতে স্নান করতে নামেন। সেই সময় প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। তার সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও অঙ্কিতকে উদ্ধার করতে ব্যর্থ হন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় মানুষও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। অঙ্কিত দাসের নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা উদয়পুর ও ইন্দ্রনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ছুটে আসেন উদয়পুরে। কান্নায় ভেঙে পড়েছেন অঙ্কিতের আত্মীয়স্বজন।স্থানীয়রা জানিয়েছেন, বর্ষার জলে গোমতী নদীর গভীরতা ও স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বহুগুণে বেড়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*