মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করল সিপিআই(এম)

আপডেট প্রতিনিধি, বিশালগড়, ০৭ নভেম্বর || শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআই(এম)-এর রাজ্য সদর দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান নভেম্বর বিপ্লব দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্যতম নেতা ও সাবেক সাংসদ শংকর প্রসাদ দত্ত, সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই বিপ্লব বিশ্ব শ্রমিক শ্রেণির মুক্তির পথ দেখিয়েছিল। তাঁরা বর্তমান সময়ে সমাজতান্ত্রিক মূল্যবোধে আস্থা রেখে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন।
এদিন দলের কর্মী-সমর্থকেরা বিপ্লবী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং লাল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*