“বন্দে মাতরম” গানের ১৫০ বছর উদযাপন ত্রিপুরা রাজ্য বিজেপি কার্যালয়ে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || “বন্দে মাতরম” গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিজেপি কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি পাপিয়া চৌধুরী, তপস ভট্টাচার্য, সুবল ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
দেশপ্রেমে উদ্বুদ্ধ এই দিনে “বন্দে মাতরম” গানের সুরে মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠানস্থল। বক্তারা মহাকবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি “বন্দে মাতরম” গানের ঐতিহাসিক গুরুত্ব ও দেশভক্তি জাগানোর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা “বন্দে মাতরম” ধ্বনিতে ভরিয়ে তোলেন পরিবেশ, দেশপ্রেম ও ঐক্যের এক অনন্য বার্তা পৌঁছে দেন সকলের মধ্যে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*