আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠান, উদ্বোধন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনের কনফারেন্স হল–২ এ এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।
এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিল্পীরা সংগীত ও নৃত্যের মাধ্যমে নারীশক্তির মাহাত্ম্য তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ অসামান্য সাফল্য অর্জন করছেন এবং তাঁদের শক্তি, অর্জন ও অবদান সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও উল্লেখ করেন, নারীশক্তির উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীদের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া হবে বলেও তিনি জানান।
এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থেকে নারী দিবসের তাৎপর্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*