নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট ।। মাঝে আর মাত্র একটা দিন বাকি, সোমবার (১৫ই আগষ্ট) ভারতের ৭০তম স্বাধীনতা দিবস। দেশের সাথে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করা হবে স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে গোটা রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজার থেকে শুরু করে ফুটপাতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।
