নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ।। ন্যাশনাল প্রেস ডে – ২০১৬ উদযাপিত উপলক্ষ্যে বুধবার আগরতলা প্রেস ক্লাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে সেমিনার ও প্রবীন সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। এবছরের সেমিনারের বিষয় ছিল ‘রিপোরটিং ফর্ম কনফ্লিক্ট এরিয়া, এ চ্যালেঞ্জ টু মিডিয়া’। এই অনুষ্ঠানে স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে এবং ত্রিপুরা সময় পত্রিকার সম্পাদক সুব্রত কুমার দেবকে সংবর্ধনা দেয়া হয়। তাঁদের হাতে শাল ও মানপত্র তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম কুমার বসু, বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব এম এল দে, দপ্তরের অধিকর্তা এম কে দেব, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী, সহ-সভাপতি চিত্রা রায়।
