নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারী ৷৷ আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার জন্য তদ্বির তদারকি চালাচ্ছে রাজ্য সরকার। উদয়পুর-সাব্রুম ৭০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুসারে উদয়পুর-গর্জি ৯.২ কিলোমিটার চলতি অর্থ বর্ষে, গর্জি-শান্তিরবাজার ১৩.৩৬ কিলোমিটার ২০১৭-১৮, শান্তিরবাজার-বেলোনীয়া ৯.৯৭ কিলোমিটার ২০১৮-১৯ এবং বেলোনীয়া-সাব্রুম পর্যন্ত ৩৭.২৮ কিলোমিটার ২০১৯-২০ সালে রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। সাব্রুম স্টেশনে রেল লাইন সম্প্রসারণের কাজ খতিয়ে দেখতে শুক্রবার সাব্রুম রেল স্টেশন পরিদর্শন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার সহ পদস্থ আধিকারিকরা।সাব্রুম রেল স্টেশন পরিদর্শনে মূখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারী ৷৷ আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার জন্য তদ্বির তদারকি চালাচ্ছে রাজ্য সরকার। উদয়পুর-সাব্রুম ৭০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুসারে উদয়পুর-গর্জি ৯.২ কিলোমিটার চলতি অর্থ বর্ষে, গর্জি-শান্তিরবাজার ১৩.৩৬ কিলোমিটার ২০১৭-১৮, শান্তিরবাজার-বেলোনীয়া ৯.৯৭ কিলোমিটার ২০১৮-১৯ এবং বেলোনীয়া-সাব্রুম পর্যন্ত ৩৭.২৮ কিলোমিটার ২০১৯-২০ সালে রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। সাব্রুম স্টেশনে রেল লাইন সম্প্রসারণের কাজ খতিয়ে দেখতে শুক্রবার সাব্রুম রেল স্টেশন পরিদর্শন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার সহ পদস্থ আধিকারিকরা।