স্বামীকে কুপিয়ে ও মুখে এসিড ঢেলে হত্যা, পলাতক স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ

crimeগোপাল সিং, খোয়াই, ২৫ জানুয়ারী ৷৷ কুড়ি বছর যাবত স্বামীর অকথ্য নির্যাতন সহ্য করেছেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৫টা নাগাদ স্ত্রীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। নৃশংসভাবে কুড়াল দিয়ে কুপিয়ে স্বামী অজিত দেববর্মাকে হত্যা করেই ক্ষান্ত হননি স্ত্রী বিশ্ব রানী দেববর্মা। বরং মৃত স্বামীর মুখ পুড়িয়ে দিলেন এসিড ঢেলে। ঘটনা খোয়াই মহকুমার চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল এলাকার রামগোপাল বাড়িতে। ঘটনার বিবরনে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায়  চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল এলাকার রামগোপাল বাড়ি নিবাসী অজিত দের্ব্বমাকে (৩৫) কুপিয়ে হত্যা করে স্ত্রী বিশ্বরাণী দের্ব্বমা (৩২)। ঘটনার খবর পেয়ে খোয়াই থেকে মহকুমা পুলিশ আধিকারিক শ্যামানন্দ শর্মা ও চাম্পাহাওর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে স্বামীকে হত্যা করে এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে পালিয়ে যায় বিশ্বরানী। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে খোয়াই হাসপাতালের মর্গে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। তবে এলাকাবাসী অভিমত ভিন্ন। এলাকাবাসীর মতে বিশ্বরাণী দেব্বর্মাই সবসময় মদের নেশায় ডুবে থাকতেন। এই নিয়ে পরিবারে অশান্তি চলছিলো। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত স্ত্রীকে আটকের জন্য মঙ্গলবার রাতভর অভিযান চালানো হয় এবং বুধবার সকাল সাড়ে ছয়টা নাগাদ সুইখ্যাবাড়ী এলাকা থেকে চম্পাহাওর থানার পুলিশ বিশ্বরাণী দেব্বর্মাকে আটক করে। তবে স্বামীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করার পেছনে প্রকৃত কারন কি তা এখনও ধুঁয়াশায় রয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে প্রকৃত ঘটনা এখনও প্রকাশ্যে আসার বাকি। এদিকে মৃতের পরিবারের তরফে বিশ্বরানী দেববর্মার কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। গোটা ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*