নিউ দিল্লী, ০৫ নভেম্বর (জি নিউজ) ।। শপথ আগামী ১২ নভেম্বরের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারিত হতে চলেছে। মন্ত্রিসভায় আরও প্রায় এক ডজন নতুন মুখ আনতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর দেশের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হতে চলেছেন।
মৃদুভাষী পারিক্কর দক্ষ প্রশাসক বলে পরিচিত। মোদীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও যথেষ্ট। প্রবীণ বিজেপি নেতা যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা, হংসরাজ আহির, মুখতার আব্বাস নকভি, রাজীব প্রতাপ রুডির মতো নেতারাও মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন বলে খবর। বারোই নভেম্বর বিদেশ সফরে যাচ্ছেন মোদী। তার আগেই মন্ত্রিসভা সম্প্রসারণ পর্ব মিটে যাবে বলে জানা গেছে। এমনও শোনা যাচ্ছে উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে দু’জন করে সাংসদ মন্ত্রিসভায় আসতে পারেন। নিতিন গডকড়ীর হাতে এই মুহূর্তে তিনটি মন্ত্রক রয়েছে। সূত্রের খবর, এর মধ্যে একটি মন্ত্রক ছাড়ছেন গডকড়ী।
