১৮-র বিধানসভা নির্বাচন ১৮ ফ্রেব্রুয়ারি, গননা ৩ মার্চ

taeআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি ৷৷ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হল ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আগামী ১৮ ফ্রেব্রুয়ারি, ২০১৮ ত্রিপুরা বিধানসভা ভোট। ৬০ টি আসনের জন্য হবে ভোট গ্রহণ। বৃহস্পতিবার বেলা ১২টায় দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন ভারতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি। ত্রিপুরা সহ মোট ৩টি রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন তিনি। ত্রিপুরায় আগামী ১৮ ফেব্রুয়ারি এবং মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি বিধানসভা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে আগামী ৩ মার্চ, ২০১৮। একসঙ্গে ৩ মার্চ মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট গণনা হবে। ভোটের নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হয়ে গেল আদর্শ নির্বাচন আচরণ বিধি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*