নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ।। রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে অগ্নিসংযোগের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার অগ্নি সংযোগে পুড়ে ছাই হয়ে গেল পূর্ত দপ্তরে ২টি গাড়ি সহ দরকারি জিনিষ পত্র। ঘটনা রাজধানীর নেতাজী চৌমুহনীস্থিত PWD অফিসে। শুক্রবার সন্ধ্যায় রহস্যজনক ভাবে আগুন লেগে যায় নেতাজী চৌমুহনীস্থিত PWD অফিসে। ঘটনার খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবুও পুরে গেল ২টি গাড়ি সহ দরকারি কিছু জিনিষ পত্র। পুলিশের প্রথমিক সূত্রে অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। অনুমান করা হচ্ছে ক্ষতির পরিমান প্রায় তিন লক্ষ টাকা। পূর্ত দপ্তরে এই অগ্নিসংযোগ ঘিরে নেতাজী চৌমুহনী এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
